Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the easy-watermark domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/radiodurbar/public_html/wp-includes/functions.php on line 6131
সংলাপ যুদ্ধের চেয়ে ভালো: ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীন tag:
Dhaka 6:02 pm, Thursday, 16 April 2026

সংলাপ যুদ্ধের চেয়ে ভালো: ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীন

  • Reporter Name
  • Update Time : 07:59:01 pm, Wednesday, 25 March 2026
  • 25 Time View

ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসন বিশ্বের বৃহৎ এবং আঞ্চলিক শক্তিগুলোর তৎপরতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বহু দেশ মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে জড়িয়েছে। এই যুদ্ধের মধ্যেই চীন যুদ্ধবিরতির জন্য আবারও কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ দিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে বলেছেন, ‘সংলাপ সবসময় যুদ্ধের চেয়ে ভালো’। সব পক্ষকে শান্তির জন্য দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ওয়াং আরাঘচিকে আরও বলেন, যেকোনো উত্তপ্ত সমস্যা সমাধান করতে হলে কূটনীতি ও আলোচনা প্রয়োজন এবং কোনোভাবেই শক্তি ব্যবহার করা উচিত নয়। এই ফোনালাপটি ইরানের অনুরোধে অনুষ্ঠিত হয় এবং এতে চীন আবারও যুদ্ধবিরতির এবং আলোচনা শুরুর তাগিদ দিয়েছে।

ইরান তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় যে, তারা সাময়িক যুদ্ধবিরতি নয় বরং পুরোপুরি সংঘাতের সমাপ্তি চায়।

এদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে আলোচনা করেন। তিনি তুরস্ক, পাকিস্তান, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সাইপ্রাসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও বলেছেন, ইসরাইলের ‘অটল, কঠোর, এবং চরম অবস্থান’ কূটনীতির জন্য বিপদ ডেকে আনছে এবং সত্যিকারের আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইরানের ‘সঠিক মানুষের’ সঙ্গে আলোচনা চলছে এবং তেহরান একটি চুক্তি করতে চায়। তবে ইরান এর আগে দাবি করেছে যে, কোনো আলোচনা হচ্ছে না।

বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা বেড়ে গেলেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়ে গেছে। ইরান, ইসরাইল এবং কয়েকটি আঞ্চলিক দেশ একে অপরের ওপর হামলা চালাচ্ছে এবং এর ফলে আঞ্চলিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া তেল পরিবহণের পথ হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করেছে ইরান। এখানকার বেশ কিছু দেশের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমও প্রভাবিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

সংলাপ যুদ্ধের চেয়ে ভালো: ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীন

Update Time : 07:59:01 pm, Wednesday, 25 March 2026

ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসন বিশ্বের বৃহৎ এবং আঞ্চলিক শক্তিগুলোর তৎপরতা বাড়িয়ে দিয়েছে, যার ফলে বহু দেশ মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে জড়িয়েছে। এই যুদ্ধের মধ্যেই চীন যুদ্ধবিরতির জন্য আবারও কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ দিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে বলেছেন, ‘সংলাপ সবসময় যুদ্ধের চেয়ে ভালো’। সব পক্ষকে শান্তির জন্য দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ওয়াং আরাঘচিকে আরও বলেন, যেকোনো উত্তপ্ত সমস্যা সমাধান করতে হলে কূটনীতি ও আলোচনা প্রয়োজন এবং কোনোভাবেই শক্তি ব্যবহার করা উচিত নয়। এই ফোনালাপটি ইরানের অনুরোধে অনুষ্ঠিত হয় এবং এতে চীন আবারও যুদ্ধবিরতির এবং আলোচনা শুরুর তাগিদ দিয়েছে।

ইরান তার অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় যে, তারা সাময়িক যুদ্ধবিরতি নয় বরং পুরোপুরি সংঘাতের সমাপ্তি চায়।

এদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে আলোচনা করেন। তিনি তুরস্ক, পাকিস্তান, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সাইপ্রাসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও বলেছেন, ইসরাইলের ‘অটল, কঠোর, এবং চরম অবস্থান’ কূটনীতির জন্য বিপদ ডেকে আনছে এবং সত্যিকারের আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইরানের ‘সঠিক মানুষের’ সঙ্গে আলোচনা চলছে এবং তেহরান একটি চুক্তি করতে চায়। তবে ইরান এর আগে দাবি করেছে যে, কোনো আলোচনা হচ্ছে না।

বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা বেড়ে গেলেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়ে গেছে। ইরান, ইসরাইল এবং কয়েকটি আঞ্চলিক দেশ একে অপরের ওপর হামলা চালাচ্ছে এবং এর ফলে আঞ্চলিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া তেল পরিবহণের পথ হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করেছে ইরান। এখানকার বেশ কিছু দেশের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমও প্রভাবিত হয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/radiodurbar/public_html/wp-includes/functions.php on line 5481