Dhaka 11:04 pm, Wednesday, 29 July 2026
News Title :
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী! হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। গ্রেপ্তার-১ হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা

  • Reporter Name
  • Update Time : 05:52:23 pm, Friday, 24 July 2026
  • 19 Time View

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। এতেই শেষ হয় ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচে স্পেন স্পষ্টভাবেই ছিল ফেভারিট দল। তবে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখার ঘটনা লা রোহাকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে আনতে সাহায্য করে।

এই ফলাফলে হতাশ আর্জেন্টিনার সমর্থকরা একটি অনলাইন পিটিশন শুরু করেছেন। তারা দাবি জানিয়েছেন, ফাইনাল ম্যাচটি আবার খেলা হোক। জানা গেছে, এই পিটিশনে ইতিমধ্যে ৮০ হাজারের বেশি মানুষ সই করেছেন। এই ঘটনার আঁচ এসে পৌঁছেছে স্পেনের ডিফেন্ডার পেদ্রো পোরোর কাছেও।

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনাল আবার খেলার দাবিতে চলা এই অনলাইন পিটিশন নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়েছিল। জবাবে পোরো বলেন, এই বিষয়ে তিনি কিছুই পড়েননি। এটাকে তিনি ‘বাইরে থেকে বলা কথাবার্তা’ বলেই উড়িয়ে দেন। এই টটেনহ্যাম হটস্পার খেলোয়াড় আরও বলেন, এসব বিষয় ব্যক্তিগতভাবে তার কাছে কোনো গুরুত্ব বহন করে না।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাদের সমর্থকরা মনে করেন ফাইনালে বেশ কিছু সিদ্ধান্ত তাদের দলের বিপক্ষে গেছে। তারা চান, পুনরায় ম্যাচ হলে সেটি অন্য কোনো রেফারির অধীনে অনুষ্ঠিত হোক। অতিরিক্ত সময়ে বার্সেলোনা ফরোয়ার্ড ফেররান তরেসের গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

পিটিশনে বলা হয়েছে, স্বচ্ছতা এবং ক্রীড়াসুলভ ন্যায্যতা নিশ্চিত করতে ফাইনালে যা ঘটেছে তা ফিফার পর্যালোচনা করা উচিত। তবে বিশ্বকাপ ফাইনাল আগে কখনো আবার খেলা হয়েছে, এমন কোনো নজির নেই।

দুই মাসের তীব্র ব্যস্ততার পর বিশ্বকাপ থেকে ঘরে ফিরে পোরো বলেন, ‘আমি সত্যিই ফিরে আসার অপেক্ষায় ছিলাম। এই সব মানুষকে আমার পাশে দেখাটাই সবচেয়ে বড় উপহার, এমনকি তাদের জন্য এবং প্রতিদিন যারা আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের সবার জন্য বিশ্বকাপ জেতাটাও।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা

Update Time : 05:52:23 pm, Friday, 24 July 2026