Dhaka 11:36 pm, Wednesday, 29 July 2026
News Title :
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী! হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। গ্রেপ্তার-১ হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে তাসনিম জারা সহ ?

  • Reporter Name
  • Update Time : 04:26:39 pm, Sunday, 22 February 2026
  • 82 Time View

নাগরিক পার্টি (এনসিপি) আরও শক্তি সঞ্চয় করতে যাচ্ছে। পদত্যাগী নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম শুরু করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে ডেকেছে। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

ইতোমধ্যে দলটি শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন-পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনাসহ আগামীতে কী কী করণীয়-এমন একটি রূপরেখা উঠে আসবে।

এ প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন যুগান্তরকে বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা গুরুত্বপূর্ণ সভা ডেকেছি। ওই সভায় বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন-পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সিদ্ধান্ত নেব, আগামীতে কী কী করব, কী কী করা উচিত।

ত্রয়োদেশ জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবিনসহ সারাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।তাদের দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি।

আরও পড়ুন

দল থেকে যারা চলে গেছেন তাদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, যারা চলে গেছেন, তাদের কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে হেঁটেছি-সংগ্রাম করেছি। আমাদের ২৬ ফেব্রুয়ারি সাধারণ সভায় এ বিষয়গুলো উঠে আসবে। আমাদের দরজা খোলা, যারা চলে গেছেন-তাদের কী করে ফিরিয়ে আনা যায় এবং আগামী দিনে দল আরও শক্তিশালী কীভাবে করা যায়, এ বিষয়ে আলোচনা হবে। সভায় পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আলোচনায় তৃণমূলে দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও উঠে আসবে। মূলত আমরা এখন সংগঠনে জোর দিতে চাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক শীর্ষ নেতা বলেন, আমরা এখন দলকে আরও শক্তিশালী করছি। যারা চলে গেছেন, তারাও আসবেন। নতুন করে দলে আরও নেতাকর্মী যুক্ত হবে। নির্বাচনে আমরা সাধারণ মানুষের যে অংশগ্রহণ পেয়েছি, তাদের নিয়ে দল আরও এগিয়ে যাবে, শক্তি অর্জন করবে। ইতোমধ্যে দলের শীর্ষ নেতারা সাফ জানিয়েছেন, দলকে আরও এগিয়ে নিতে যা যা করণীয় তা করা হবে। এবারের নির্বাচনে এনসিপির প্রার্থীদের অনেকেই বিপাকে পড়েছিলেন তৃণমূলে যথাযথ সংগঠন না থাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে তাসনিম জারা সহ ?

Update Time : 04:26:39 pm, Sunday, 22 February 2026