Dhaka 11:45 pm, Wednesday, 29 July 2026
News Title :
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী! হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। গ্রেপ্তার-১ হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইরান ২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে, একটি নয়

  • Reporter Name
  • Update Time : 12:39:25 pm, Saturday, 4 April 2026
  • 48 Time View

একে দুটি মার্কিন আধুনিক যুদ্ধবিমান ধ্বংসের তথ্য দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার একটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালির আশেপাশে পড়েছে।

ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে। 

দিনের শেষভাগে ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে, যা পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন

ইরানের হামলায় অন্ধকারে ডুবল মধ্য ইসরাইল, আহত ১

দ্য নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এ-১০ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর পাইলট নিরাপদ আছেন।

তবে ভূপাতিত এফ-১৫ পাইলটদের মধ্যে অন্তত একজনের পরিণতি এখনও অজানা। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই জেটের একজন ক্রু সদস্যকে মার্কিন বাহিনী খুঁজে পেয়েছে এবং উদ্ধার করেছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এনবিসি নিউজকে বলেছেন, জেট বিমান ভূপাতিত করার এই ঘটনা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না। 

তিনি বলেন, ‘না, মোটেও না। না, এটা যুদ্ধ। আমরা যুদ্ধের মধ্যে আছি।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এফ-১৫ জেটের ধ্বংসাবশেষ এবং প্যারাশুট সংযুক্ত একটি ইজেকশন সিটের (পাইলট বের হওয়ার আসন) ছবি প্রদর্শন করেছে।

জেটটি ভূপাতিত হওয়ার পর, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ যুদ্ধে ট্রাম্পের বারবার বিজয়ের দাবিকে উপহাস করেছেন।

ঘালিবাফ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, টানা ৩৭ বার ইরানকে পরাজিত করার পর, তাদের শুরু করা এই ‘কৌশলহীন’ যুদ্ধ এখন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন থেকে অন্যদিকে ঘুরে গেছে! 

তিনি ট্রাম্পকে উপহাস করে লেখেন, ‘হেই কেউ কি আমাদের পাইলটদের খুঁজে পাবেন? দয়া করে খুঁজে দেন?’

পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), যারা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় অংশে সামরিক কার্যক্রম তদারকি করে, তাদের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

ইরান ২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে, একটি নয়

Update Time : 12:39:25 pm, Saturday, 4 April 2026