Dhaka 10:37 am, Monday, 24 August 2026
News Title :
বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান আগামী ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

হরমুজ করিডরে ওমানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি ইরান

  • Reporter Name
  • Update Time : 12:44:09 am, Sunday, 9 August 2026
  • 29 Time View

ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক পথ চালুর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান। শনিবার (৮ আগস্ট) এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি জানান, ওমানের সঙ্গে এই কৌশলগত জলপথের আইনি কাঠামো এবং নতুন ট্রাফিক রুট নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। তবে চুক্তি ঘনিয়ে আসলেও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াটা জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র কর্তৃক লঙ্ঘনের ক্ষতিপূরণসহ কিছু শর্তের ওপর নির্ভরশীল।

পুরনো নৌপথ বিভাজন ব্যবস্থা ইরানের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় প্রযুক্তিগত জটিলতার কারণে আপাতত একটি অস্থায়ী রুট নিয়ে আলোচনা চলছে, যা পরবর্তীতে স্থায়ী রূপ পেতে পারে।

এদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, হরমুজ প্রণালি খোলার বিষয়টি সম্পূর্ণ ইরানের নিজস্ব শর্তের ওপর নির্ভরশীল এবং এটি ওমান-ইরান আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই কেবল প্রণালি উন্মুক্ত হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর তেহরানও পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌঁছালেও পারস্য উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ চলাচল নিয়ে বিরোধের জেরে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

হরমুজ করিডরে ওমানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি ইরান

Update Time : 12:44:09 am, Sunday, 9 August 2026