Dhaka 11:43 am, Sunday, 23 August 2026
News Title :
বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান আগামী ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

  • Reporter Name
  • Update Time : 11:43:03 am, Sunday, 23 August 2026
  • 0 Time View

.
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশান উইনার। জাহাজটির ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে লাইফ র‍্যাফট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের সন্ধানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চলছে।

পানামার পতাকাবাহী জাহাজটি ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটের দিকে জাহাজটি পারাদ্বীপ বন্দর ছেড়ে যায়।

ভারতীয় কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানানো হয় এবং উদ্ধার অভিযানে সহায়তা চাওয়া হয়।

খবর পাওয়ার পর এমআরসিসি আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। এমটি আইসোপোস নামের একটি জাহাজকে এমভি ওশান উইনার অথবা কোনো লাইফ র‍্যাফটের সন্ধানে পাঠানো হয়। পরে ওই জাহাজটি দুটি আলাদা লাইফ র‍্যাফট থেকে দুজন নাবিককে উদ্ধার করে।

এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের বরদ ও অনমোল জাহাজকে অভিযানে পাঠানো হয়েছে। শ্রী বিজয়া পুরম থেকে বিজিত নামের আরও একটি কোস্টগার্ড জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। আশপাশে থাকা অন্য জাহাজগুলোকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সহযোগিতা করতে বলা হয়েছে।

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কী কারণে এটি ডুবে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার আগে জাহাজটির অবস্থা কেমন ছিল এবং কোনো বিপৎসংকেত পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুজনকে উদ্ধারের পর বাকি ২২ নাবিকের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

Update Time : 11:43:03 am, Sunday, 23 August 2026