Dhaka 2:10 am, Monday, 24 August 2026
News Title :
বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান আগামী ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

গণভোট অবৈধ হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

  • Reporter Name
  • Update Time : 09:45:35 pm, Monday, 10 August 2026
  • 26 Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ীই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

রোববার (৯ আগস্ট) দিনগত রাতে ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, দেশের বিপুল অর্থ ব্যয় করে আয়োজিত গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিলেন। এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট। ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুতকৃত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তাই জনগণের সেই রায় ও চাওয়া অনুযায়ী জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। তাদের বর্তমান আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য।

প্রশাসনের সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন- অতীতে প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এবং ‘পুলিশ লীগ’ তৈরি করে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে কোনো বিশেষ দলের প্রভাবমুক্ত রেখে প্রশাসনিক নিয়োগ সুনিশ্চিত করতে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের জোর দাবি জানান তিনি।

ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন এবং সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ খেলাফত মজলিস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

গণভোট অবৈধ হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল হক

Update Time : 09:45:35 pm, Monday, 10 August 2026