Dhaka 11:06 pm, Wednesday, 29 July 2026
News Title :
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী! হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। গ্রেপ্তার-১ হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়সূচি প্রকাশ, বাংলাদেশে আসছে পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : 11:30:28 pm, Friday, 20 February 2026
  • 80 Time View

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান দল বাংলাদেশে পা রাখবে ৯ মার্চ। তারা পরের দিন অনুশীলন করবে অথবা বিশ্রামে কাটাবে। খেলা মাঠে গড়াবে ১১ মার্চ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ম্যাচ।

সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলা ২টা ১৫ মিনিট থেকে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে।

এই সিরিজ দিয়ে বাংলাদেশ তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।

এর আগে সবশেষ ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল সালমান আলীর আগার দল। তার আগে গত বছরের মে-জুনে পাকিস্তান সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। সফরকারীদের ধবলধোলাই করেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

টাইগাররা গত ডিসেম্বরে সবশেষ সিরিজটি খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর শুরু হয় বিপিএল ব্যস্ততা। বিশ্বকাপ খেলার কথা থাকলেও বাংলাদেশ ভারতে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। তাদের জায়গায় আইসিসি স্কটল্যান্ডকে সুযোগ দেয়। মূলত এ কারণেই টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি পড়ে গেছে।

অবশ্য এই বিরতিতে বাংলাদেশের ক্রিকেটাররা বসে থাকেননি। বিসিবি তাদের জন্য আয়োজন করে তিন দলের অদম্য টি-২০ কাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

সময়সূচি প্রকাশ, বাংলাদেশে আসছে পাকিস্তান

Update Time : 11:30:28 pm, Friday, 20 February 2026