Dhaka 6:18 pm, Monday, 7 September 2026
News Title :
সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা দুবাইয়ে থাকা সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চায় দুদক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

ভূমিকম্পে বিদ্যুৎকেন্দ্রে আগুন ঘোড়াশালে, ব্যাপক ক্ষতি

  • Reporter Name
  • Update Time : 03:50:27 pm, Friday, 21 November 2025
  • 242 Time View

ঘোড়াশালে ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকানপাটে সাজানো মালামাল পড়ে গিয়ে বেশ ক্ষতি হয়েছে। এ সময় বাহিরে বের হতে গিয়ে ও মাথায় দোকানের মালামাল পড়ে প্রায় ২০ জন আহত হয়েছে।

এদিকে ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভূমিকম্পের পর ঘোড়াশালসহ পলাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সঞ্চালন করার চেষ্টা করছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন, আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সব কিছু দোকানের মধ্যে পড়ে গিয়ে আসবাবপত্র ভেঙে গেছে। আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

একই বাজারের মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, আমার মুদি দোকানের কাচের মালামাল গুলো ভেঙে গেছে। আমি প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি। মনে হয়েছে কেউ হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পেরেছি, এটি হামলা নয়, এটি ভূমিকম্প। তবে, বেশ ক্ষতির সম্মুখীন হয়েছি।

ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, আমাদের ৬ তলা ভবনের ৪-৫ জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ভয় পেয়ে আতঙ্কিত ছিলো।

এ ভবনের মালিক আমানউল্লাহ বলেন, ভূমিকম্পে আমার ভবনে কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ভবনের সব দোকানপাট বন্ধ এখন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

ভূমিকম্পে বিদ্যুৎকেন্দ্রে আগুন ঘোড়াশালে, ব্যাপক ক্ষতি

Update Time : 03:50:27 pm, Friday, 21 November 2025