Dhaka 11:47 pm, Tuesday, 18 August 2026
News Title :
সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান আগামী ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

ফের ভূমিকম্প রাজধানীতে

  • Reporter Name
  • Update Time : 06:58:54 pm, Saturday, 22 November 2025
  • 240 Time View

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়।  এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রথম দফার ভূমিকম্পের একদিন পরই আজ সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

ফের ভূমিকম্প রাজধানীতে

Update Time : 06:58:54 pm, Saturday, 22 November 2025