Dhaka 10:00 pm, Tuesday, 15 September 2026
News Title :
‘ইলিশের দেশে’ ইলিশ আসছে ভারত থেকে! দ্রব্যমূল্য- নিম্ন আয়ের ক্রেতার কাছে ডিমও এখন দামি বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ হামলার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন বাঁধন ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

  • Reporter Name
  • Update Time : 11:58:03 pm, Saturday, 12 September 2026
  • 17 Time View

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় স্থান করে নিয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি বাস্তবমুখী সমাধান। মেলায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিকস এবং স্মার্ট অটোমেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও আইওটি-এর কার্যকর প্রয়োগ প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।

মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় উদ্ভাবন বাস্তবায়ন, বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সমাধানগুলো সম্পর্কে খোঁজ নেন।

শীর্ষ ৫০-এ নির্বাচিত ড্যাফোডিল এআইয়ের উদ্ভাবনগুলো হলো—ডুয়াল-মোড এফআর ভেহিক্যাল (Dual-Mode FR Vehicle), হোমিপিটাল নেক্সাস (HOMEPITAL NEXUS), পিকোবট (PikoBot), প্যাভ অ্যানালিটিকস (Pav Analytics), আইওটি স্মার্ট অটোমেশন (IoT Smart Automation) এবং দ্য আর্বর ভয়েস ফর মাদার্স (The Arbor Voice for Mothers)। এর পাশাপাশি শিক্ষা, মানবসম্পদ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এআইয়ের ব্যবহারিক মডেল হিসেবে এআই প্রফেসর, স্টুডেন্ট৩৬০, অ্যালামনাই৩৬০, পারফেক্ট এইচআর, লিডারশিপওএস এবং রেজিস্ট্রারওএস প্রদর্শন করা হয়।

স্টল পরিদর্শনের সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব এআই-ভিত্তিক সমাধান তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোসহ বিভিন্ন খাতের বাস্তব সমস্যা সমাধানে এই প্রযুক্তিগুলো কীভাবে কাজ করছে, তা তিনি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

মো. সবুর খান বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে এবং গবেষণাকে ব্যবহারযোগ্য ও বাজারোপযোগী পণ্যে রূপ দিতে হবে।

প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো অত্যন্ত আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের এআই-ভিত্তিক এসব উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। এর আগে মেলার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশীয় উদ্ভাবনের বাস্তবায়ন, বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং উদ্যোক্তা ও গবেষকদের সব ধরনের সহায়তা প্রদানে সরকারের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বিষয় : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

‘ইলিশের দেশে’ ইলিশ আসছে ভারত থেকে!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প

Update Time : 11:58:03 pm, Saturday, 12 September 2026