Dhaka 12:40 am, Thursday, 10 September 2026
News Title :
সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা দুবাইয়ে থাকা সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চায় দুদক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের

  • Reporter Name
  • Update Time : 01:03:51 am, Wednesday, 5 August 2026
  • 37 Time View

বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতিবছর বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়লেও তা প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগ খুব একটা দেখা যায় না। সেই বাস্তবতায় ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের তরুণ কৃষি উদ্যোক্তা ও সমাজসেবক মো. ওমর শরীফ। বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে উপজেলার ঠাকুরদীঘি থেকে ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের কর্মসূচি শুরু করেছেন তিনি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় রাস্তার পাশে কয়েকটি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলীউল কবির ইকবাল, জোহরা এগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ আহম্মেদ, নাছির উদ্দিন বলী, সোহরাব উদ্দিন, আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো. মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আইনুল কবির রিপন, আইনুল হোসেন, ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্যোক্তা মো. ওমর শরীফ বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি। এবার দেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে ঠাকুরদীঘি থেকে ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। এই গাছগুলো বড় হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, আমাদের দেশ থেকে তাল ও খেজুরগাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অথচ তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওমর শরীফের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রোপণের পাশাপাশি গাছগুলো পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের

Update Time : 01:03:51 am, Wednesday, 5 August 2026