Dhaka 11:57 pm, Wednesday, 29 July 2026
News Title :
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী! হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। গ্রেপ্তার-১ হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না: নিরাপত্তা কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : 04:08:09 pm, Monday, 2 March 2026
  • 75 Time View
 ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল যে, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। তবে লারিজানির এই বক্তব্যের মাধ্যমে সেই গুঞ্জন ভেস্তে গেল।

ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাতের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে এই হামলা চালানো হয়।

দেশটির মেডিক্যাল সূত্রগুলো নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, লেবানন থেকে মিসাইল ছোড়ার পর বৈরুত এখন সরাসরি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই পরিস্থিতিকে ‘প্রক্সি সংঘাত’ হিসেবে উল্লেখ করে তার দেশকে এর মধ্যে না জড়ানোর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এর আগে এদিন সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ইসরায়েল।

নির্দেশনায় বলা হয়েছে, হিজবুল্লাহর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি অবস্থান করলে জীবন ঝুঁকিতে পড়বে, তাই বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে খোলা স্থানে অন্তত এক হাজার মিটার দূরে সরে যেতে বলা হয়েছে।এর পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) এক জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে ইরানের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ ছয়টি সদস্য দেশ জানিয়েছে, নিজেদের রক্ষা করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে তারা যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিষয়ে মার্কিন জনমতের একটি চিত্র রয়টার্স/ইপসস জরিপে উঠে এসেছে। গত শনিবারের হামলার পর পরিচালিত এই জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ আমেরিকান এই সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন, যেখানে ৪৩ শতাংশ উত্তরদাতা সরাসরি এই হামলার বিরোধিতা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না: নিরাপত্তা কর্মকর্তা

Update Time : 04:08:09 pm, Monday, 2 March 2026