Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the easy-watermark domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/radiodurbar/public_html/wp-includes/functions.php on line 6131
সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী tag:
Dhaka 3:10 am, Friday, 24 April 2026

সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী

  • Reporter Name
  • Update Time : 09:17:39 pm, Thursday, 23 April 2026
  • 4 Time View

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিও ভাইরাল এবং সিয়ামসহ নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন সিয়ামপত্নী।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে শাম্মা রুশাফি অবন্তী বলেন, এটা একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। মামাতো ভাইয়ের বিয়েতে সিয়ামের সঙ্গে নাচ। তিনি বলেন, সেখানে কোনো পেশাদারত্ব কিংবা পূর্ব কোনো পরিকল্পনা ছিল না।

অবন্তী বলেন, আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি বলে জানান সিয়ামপত্নী।

তিনি বলেন, পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গেছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।

শাম্মা রুশাফি অবন্তী বলেন, আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ— এ পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এ তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই বলে জানান সিয়ামপত্নী।

নিজেকে সিনেমায় অভিনয়ে জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, না, সিনেমা আমাকে দিয়ে হবে না। এখন আমার বয়স হয়েছে, বাচ্চাও আছে।

ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড়পরিসরের বিষয় বলে জানান অবন্তী। তিনি বলেন, অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তা ছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না বলে জানান সিয়ামপত্নী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী

Update Time : 09:17:39 pm, Thursday, 23 April 2026

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিও ভাইরাল এবং সিয়ামসহ নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেছেন সিয়ামপত্নী।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে শাম্মা রুশাফি অবন্তী বলেন, এটা একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। মামাতো ভাইয়ের বিয়েতে সিয়ামের সঙ্গে নাচ। তিনি বলেন, সেখানে কোনো পেশাদারত্ব কিংবা পূর্ব কোনো পরিকল্পনা ছিল না।

অবন্তী বলেন, আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি বলে জানান সিয়ামপত্নী।

তিনি বলেন, পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। তবে কোনো রিহার্সাল ছিল না। আমরা জাস্ট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গেছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।

শাম্মা রুশাফি অবন্তী বলেন, আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ— এ পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং এ তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই বলে জানান সিয়ামপত্নী।

নিজেকে সিনেমায় অভিনয়ে জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, না, সিনেমা আমাকে দিয়ে হবে না। এখন আমার বয়স হয়েছে, বাচ্চাও আছে।

ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড়পরিসরের বিষয় বলে জানান অবন্তী। তিনি বলেন, অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়। তা ছাড়া আগে যখন সুযোগ ছিল, তখন আমার আম্মু স্ট্রিক্টলি মানা করে দিয়েছিলেন। তাই এখন আর সিনেমার কথা ভাবছি না বলে জানান সিয়ামপত্নী।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/radiodurbar/public_html/wp-includes/functions.php on line 5481