Dhaka 11:06 pm, Wednesday, 29 July 2026
News Title :
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, ৪ চিকিৎসককে বরখাস্ত কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বিমানবন্দরের থার্ড টার্মিনাল হাসিনার ইচ্ছা পূরণে অপচয় ৪৪ কোটি টাকা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী! হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা। গ্রেপ্তার-১ হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আল্লাহর কসম করে বলছি, তুমি ছাড়া আমি আর কখনও কোনো নারীকে স্পর্শ করিনি।

  • radio durbar
  • Update Time : 12:00:27 pm, Sunday, 16 November 2025
  • 268 Time View

হৃদয় বিদারক ঘটনা:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহ/ত্যা করেছে। এ সময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

নিহত তরিকুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর দত্তবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি ‘ড্রাগ ইন্টারন্যাশনাল’ ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে রাণীশংকৈলে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি স্ত্রী আশা বেগমকে নিয়ে শান্তিপুর এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মৃত শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তরিকুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকেলে ঝগড়ার পর তরিকুল ঘরের দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করেন। পরে স্ত্রী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ সময় তরিকুলের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তিনি লিখেছেন—‘আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছ—আমি নাকি চরিত্রহীন, তা আমি মেনে নিতে পারিনি। আল্লাহর কসম করে বলছি, তুমি ছাড়া আমি আর কখনও কোনো নারীকে স্পর্শ করিনি। মৃত্যুর আগে কেউ কখনো মিথ্যা কথা বলে না।’

তিনি আরও লেখেন, ‘তুমি যত কথা বা অভিযোগ দিয়েছ তা আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু এই অপবাদ নিতে পারলাম না। আমার সন্তানদের দেখে রেখো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম। আলবিদা…আলবিদা…আলবিদা। ইতি, তোমার ঘৃণার পাত্র।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
Popular Post

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

আল্লাহর কসম করে বলছি, তুমি ছাড়া আমি আর কখনও কোনো নারীকে স্পর্শ করিনি।

Update Time : 12:00:27 pm, Sunday, 16 November 2025