Dhaka 6:13 am, Wednesday, 9 September 2026
News Title :
সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা দুবাইয়ে থাকা সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চায় দুদক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

কৃষি কর্মকর্তাকে মারধর অতিরিক্ত সার না পাওয়ায়

  • Reporter Name
  • Update Time : 07:06:54 pm, Tuesday, 2 December 2025
  • 232 Time View

বদরগঞ্জে অতিরিক্ত সার সরবরাহ না করা নিয়ে বিরোধের জেরে উপজেলায় কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল হককে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার সার বিতরণ কার্যক্রম পরিদর্শন করতে যান উপসহকারী কৃষি কর্মকর্তা মমিদুল হক। এ সময় তার কাছে তিন বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার দাবি করেন ওই ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকার দাড়িয়াপাড়ার শাহ জালালের দুই ছেলে ফরিদুল ও ফরহাদ: কিন্তু উপসহকারী কর্মকর্তা তাদের এক বস্তা টিএসপি সারসহ অন্যান্য সার দিতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন।

এ সময় ওই উপসহকারী কর্মকর্তা তাদের আশ্বস্ত করে বলেন, সারের কোনো ঘাটতি নেই। তবে একযোগে একজন কৃষককে তিন বস্তা টিএসপি সার দেওয়ার এখতিয়ার কোনো উপসহকারী কৃষি কর্মকর্তার নেই। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই ফরিদুল ও ফরহাদ দুজনই উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। অবশ্য এলাকার লোকজন ওই দুই ভাইয়ের আক্রমণ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মমিদুল হক বাদী হয়ে ফরিদুল ও ফরহাদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আমিন সরকার জানান, ঘটনার পর থেকেই আসামিরা গা-ঢাকা দেওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক সিরাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

কৃষি কর্মকর্তাকে মারধর অতিরিক্ত সার না পাওয়ায়

Update Time : 07:06:54 pm, Tuesday, 2 December 2025