Dhaka 10:42 am, Monday, 21 September 2026
News Title :
নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন? ‘ইলিশের দেশে’ ইলিশ আসছে ভারত থেকে! দ্রব্যমূল্য- নিম্ন আয়ের ক্রেতার কাছে ডিমও এখন দামি বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

শারীরিক অবস্থা স্থিতিশীল খালেদা জিয়ার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • Reporter Name
  • Update Time : 07:37:04 pm, Monday, 1 December 2025
  • 253 Time View
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

আজ সোমবার বিকেলে তিনি এসব তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়।

কেউ এতে বিভ্রান্ত হবেন না।’একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (সিসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যা-ই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না।

বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।’বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথাসময়ে অবহিত করা হবে।

এদিকে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

শারীরিক অবস্থা স্থিতিশীল খালেদা জিয়ার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Update Time : 07:37:04 pm, Monday, 1 December 2025