Dhaka 7:32 pm, Monday, 21 September 2026
News Title :
নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন? ‘ইলিশের দেশে’ ইলিশ আসছে ভারত থেকে! দ্রব্যমূল্য- নিম্ন আয়ের ক্রেতার কাছে ডিমও এখন দামি বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের আভাস, শীতে কাঁপছে তেঁতুলিয়া

  • Reporter Name
  • Update Time : 02:50:18 pm, Wednesday, 26 November 2025
  • 278 Time View

কার্তিক মাস শেষ হতে না হতেই মাঠে এখন ধানশূন্য চিত্র। কৃষকের ঘরে পৌঁছে গেছে নবান্নের নতুন ধান। ঠিক সেই সময়েই প্রকৃতিতে চাদর বিছানো শুরু করেছে ঘন কুয়াশা। উত্তরা হাওয়ার হিম বাতাস জানান দিচ্ছে, শীত তার ডেরা বাঁধতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতেই শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বালে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। তারও আগের দিন সোমাবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রার এই ওঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে। এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে বলে বিডব্লিউওটি টিমটি জানিয়েছে।

একইসঙ্গে আরও জানিয়েছে, নভেম্বরের শেষদিকে সাগরে লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সাগরও উত্তাল হতে পারে, তাই উপকূলীয় অঞ্চলের জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পূর্বাভাস থেকে স্পষ্ট, উষ্ণ বায়ুর প্রবাহ সক্রিয় থাকার কারণে নভেম্বরের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম, তবে ডিসেম্বরের শুরুতেই প্রকৃত শীত নামতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের আভাস, শীতে কাঁপছে তেঁতুলিয়া

Update Time : 02:50:18 pm, Wednesday, 26 November 2025