Dhaka 1:48 am, Thursday, 17 September 2026
News Title :
নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন? ‘ইলিশের দেশে’ ইলিশ আসছে ভারত থেকে! দ্রব্যমূল্য- নিম্ন আয়ের ক্রেতার কাছে ডিমও এখন দামি বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিয়ের প্রলোভনে তরুণীকে বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

  • Reporter Name
  • Update Time : 07:56:03 pm, Wednesday, 25 March 2026
  • 105 Time View

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জামান মন্ডল (৩০), মো. হাবিবুল্লাহ (২৪) ও তামিম খান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম প্রায় এক মাস আগে ঢাকার মিরপুর-১ এলাকায় তার পিতার বাসায় বেড়াতে যান। সেখানে পাশের বাসার ভাড়াটিয়া তামিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে গত মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে তামিম তাকে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় একটি ভাড়া বাসার ফাঁকা কক্ষে নিয়ে আসে। পরে রাত ৩টার দিকে তামিমের সহযোগী জামান মন্ডল ও হাবিবুল্লাহ ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে তারা তামিমের সহযোগিতায় ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। রাত প্রায় ৪টা পর্যন্ত এ পাশবিক নির্যাতনের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ভিকটিম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। পরে থানায় আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

বিয়ের প্রলোভনে তরুণীকে বাসায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

Update Time : 07:56:03 pm, Wednesday, 25 March 2026