Dhaka 12:02 am, Tuesday, 22 September 2026
News Title :
নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন? ‘ইলিশের দেশে’ ইলিশ আসছে ভারত থেকে! দ্রব্যমূল্য- নিম্ন আয়ের ক্রেতার কাছে ডিমও এখন দামি বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প জাতির প্রয়োজনে সরকারকে যে কোনো সময় সহযোগিতা করবে বিরোধী দল: শফিকুর রহমান যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ট্রাম্পকে আয়ারল্যান্ডের বার্তা দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫, পদ্মায় বাসডুবির ঘটনায়

  • Reporter Name
  • Update Time : 01:06:16 pm, Thursday, 26 March 2026
  • 98 Time View
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশুসহ মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ৬০ ফুট পানির গভীরতায় ডুবে গিয়েছিল। পরে মধ্যরাতে বাসটি উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় ২৫ জন মৃত এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, ডুবুরি ১০ জন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন।

এদিকে অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেসময় তাৎক্ষণিক দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ডুবে যাওয়া বাসটি টেনে তোলা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫, পদ্মায় বাসডুবির ঘটনায়

Update Time : 01:06:16 pm, Thursday, 26 March 2026