Dhaka 6:20 am, Wednesday, 9 September 2026
News Title :
সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা দুবাইয়ে থাকা সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চায় দুদক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

মুখোমুখি ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

  • Reporter Name
  • Update Time : 05:42:47 pm, Saturday, 21 February 2026
  • 113 Time View

বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

আরও পড়ুন

স্থানীয় নেতাদের ইস্যুতে বিএনপিকে সতর্ক করল রুমিন ফারহানা

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

RJ Saimur Rahman

Popular Post

সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী

মুখোমুখি ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

Update Time : 05:42:47 pm, Saturday, 21 February 2026